Skip to content

প্রেম করছেন টাইগার

বিনোদন ডেস্ক ॥
বাবার নাম জ্যাকি শ্রফ, তাই ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে গত বছর বলিউডে অভিষেকের আগে থেকেই খবরের শিরোনামে আছেন টাইগার শ্রফ। ২৫ বছর বয়সী এই তারকা এবার আলোচনায় এলেন ২০১৩ সালের ফেমিনা মিস ইন্ডিয়ার প্রথম রানারআপ দিশা পাতানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে।

টাইগারের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের প্রস্তুতি হিসেবে দুই মাস প্রশিক্ষণ নিয়েছেন দিশা। সে সময় দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সেই সখ্য রূপ নিয়েছে প্রেমে। দেখা যাক সম্পর্কটা কতোদূর গড়ায়।

এদিকে টাইগার এখন ‘বাঘি: অ্যা রেবেল ফর লাভ’ ছবিতে অভিনয় করছেন। এতে তার সহশিল্পী শ্রদ্ধা কাপুর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫