Skip to content

হ্যাপি-রুবেলকে নিয়ে নতুন গুঞ্জনে তোলপাড়

স্পোর্টস ডেস্ক ॥
সাম্প্রতিক সময়ের বিবেচনায় বাংলাদেশের ক্রিকেটে রুবেল হোসেনকে বড় তারকা বললে সেখানে দোষের কিছু নেই। যদিও, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একাদশে ছিলেন না তিনি।

তারপরও, সর্বশেষ একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে তার পারফরম্যান্সটা যথেষ্ট ভালই বলা যায়। কিন্তু এরপরও হতাশ রুবেল। কিন্তু কেন? কারণটা হল এক মানুষের স্বার্থপরতা।

সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেয়া এই পেসারের সর্বশেষ স্ট্যাটাসে তেমনটাই উঠে এসেছে। সেখানে রুবেল লিখেছেন, ‘মানুষ কেন এতো স্বার্থপর হয়? খুব হতাশ লাগছে।’

এখন প্রশ্ন হল কাকে ‘স্বার্থপর’ বললেন রুবেল? রুবেলের নিজের মুখ থেকে এই প্রশ্নের জবাব পাওয়া যায়নি। তবে, রুবেল স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণ পরেই তার সাবেক প্রেমিকা ও ব্যক্তিগত জীবনে একজন মডেল ও অভিনয় শিল্পী নাজনীন আক্তার হ্যাপি এক স্ট্যাটাস দিয়েছেন। সেটা দেখে মনে হতে পারে, রুবেল হয়তো হ্যাপিকেই স্বার্থপর বলেছেন।

স্ট্যাটাসটা ছিল, ‘আমি কখনওই স্বার্থপর ছিলাম না, কখনও হতেও পারবো না। আমি এক কথার মানুষ। ভালবাসি তোমাকে।’

জানিয়ে রাখা ভাল, দিন পনেরো আগে এক বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে রুবেল বলেছিলেন, শিগগিরই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি। আর সেটা হতে পারে আগামী বছরেই।

রুবেল-হ্যাপির এমন স্ট্যাটাসের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জোরেশোরে গুঞ্জন উঠেছে যে হ্যাপির সঙ্গে আবারো গোপনে যোগাযোগ করছেন পেসার রুবেল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫