বিনোদন ডেস্ক ॥
ঢাকা: তার কালো কালো হরিণ চোখের চাহনিতে ‘পেয়ার তো হোনা হি থা’। আর ‘দিল কেয়া কারে’ পর্দায় তাকে দেখলেই ‘কুছ কুছ হোতা হ্যায়’ তাইতো তার ‘ইশক’এ ‘ফানা’ ভক্তরা। তবে ‘দিলওয়ালে দুলহানিয়ার লে জায়েঙ্গে’ এবার ‘দিলওয়ালে’। হ্যাঁ! কাজল জীবনে ‘কাভি খুশি কাভি গাম’ এমন করেই ৪১টি বসন্ত পার করে ফেললেন ‘কুছ খাট্টি কুছ মিট্টি’ নায়িকা। আজ ৫ আগস্ট তার জন্মদিন। কাজলকে যারা চেনেন- তারা সবাই জানেন নায়িকার একগুঁয়ে স্বভাবের কথা। ছোটবেলা থেকেই স্টারডাম, লাইট-ক্যামেরা ও অ্যাকশনের মধ্যে বড় হয়ে উঠেছেন কাজল। ক্যামেরার পিছনে দাঁড়িয়ে যখন মাকে দেখতেন শট দিতে, ততবারই নিজেকে ওই জায়গায় ভাবতেন তিনি। নায়িকা হওয়ার নেশায় স্কুলের গণ্ডিতেই বাঁধা পড়ে তার বিদ্যা। রাহুল রাওয়ালির হাত ধরে গ্ল্যাম ওয়ার্ল্ডে পা রাখেন কাজল। ‘বেখুদি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে ‘বাজিগর’ ছবিতে বাজিটা জিতে যান তিনি, আসতে থাকে একের পর এক ছবির অফার। কাজল হয়ে ওঠেন বলিউড কুইন। সেই সঙ্গে ইন্ডাস্ট্রি পায় শাহরুখ-কাজল কেমিস্ট্রি যা এখনও হিট। আর এই জাদুও আরও একবার ফিরছে পরিচালক রোহিত শেঠির হাত ধরে। ‘দিলওয়ালে’ ছবিতে কামব্যাক করছে রাজ-সিমরাণ জুটি। আপাতত এই ছবির শুটিংয়ের কাজে বুলগেরিয়াতে আছেন কাজল।
জন্মদিনে কাজল কথন
আপডেট :August 5, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
