Skip to content

বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে জারিয়া মুরমু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জারিয়া মুরমু পোরশা উপজেলার নিতপুর গ্রামের বাসিন্দা। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

নওগাঁর ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, গতকাল বুধবার দিবাগত রাতে চার-পাঁচজনের একটি দল বাংলাদেশ থেকে গরু আনতে ভারতে যায়। আজ ভোরে পোরশা উপজেলার পুনর্ভবা নদী পার হওয়ার সময় ৩১ বিএসএফের জগজিৎপুর ক্যাম্পের সদস্যরা তাদের নৌকায় হামলা চালিয়ে বেদম মারধর করে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় জারিয়া মুরমু। এ অবস্থায় তাঁর সঙ্গীরা লাশ নিয়ে পালিয়ে বাংলাদেশে চলে আসে।

রফিকুল হাসান আরো জানান, এ ব্যাপারে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধ করতে জোর প্রতিবাদ জানানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫