স্টাফ রিপোর্টার ॥ টঙ্গী-কালীগঞ্জ সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গুলি, ম্যাগজিনসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় দু’টি গাড়ি জব্দ করা হয়।
সোমবার (১০ আগস্ট) ভোরে টঙ্গী-কালীগঞ্জ সড়কের গাজীপুর মহানগরের পূবাইল এলাকার নিমতলী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
আটক ডাকাতরা হলো- বিশ্ব চন্দ্র সাহা (৩৬)। বাবার নাম মোহিলাল চন্দ্র সাহা। বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভুলুলিয়া গ্রামে।
আটক অপর ডাকাত শাহ আলমের (৩৮) বাবার নাম মনিরুজ্জামান। বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি থানার তেবারিয়া গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনকভাবে প্রথমে একটি প্রাইভেটকার আটক করা হয়। এ সময় ওই কার থেকে দুই ডাকাতকে বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক করা হয়।
এরপর তাদের স্বীকারোক্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
গাজীপুর সদর থানাধীন পূবাইল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরে দুই ডাকাত আটক, অস্ত্র-গুলি উদ্ধার
আপডেট :August 10, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
