Skip to content

গাজীপুরে পুলিশ ভ্যান-বাস সংঘর্ষ ॥ যুদ্ধাপরাধ মামলার আসামিসহ আহত ৬

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দুই ব্যক্তিকে ময়মনসিংহ থেকে ঢাকায় আনার পথে তাদের বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই দুই আসামি ও চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আমজাদ হাজি (৮৮) ও রিয়াজ ফকিরকে (৬৫) যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে মঙ্গলবার (১১ আগস্ট) গ্রেফতার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।

গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেট বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি বহনকারী ভ্যানটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি যাচ্ছিল নেত্রকোনায়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সার্জেন্ট বাহারুল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫