স্টাফ রিপোর্টার ॥ আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেটের সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া রাজন হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই বলেও জানান তিনি। বুধবার হোটেল সোনারগাঁওয়ে রেজিস্ট্রেশন ম্যানুয়াল-২০১৪ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম পলাতক থাকলেও এই মামলার বিচার শুরু করতে বাধা নেই। মন্ত্রী বলেন, রাজন হত্যার বিচার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালেই করা সম্ভব। এ জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই।
এর আগেও মন্ত্রী আনিসুল হক তিন দিনের মধ্যে রাজন হত্যা মামলার চার্জশিট দেয়ার কথা বলেছিলেন।
এদিকে বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আনিসুল হক।
রাজন হত্যা মামলার চার্জশিট ৭২ ঘণ্টার মধ্যে
আপডেট :August 12, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
