Skip to content

মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএসের প্রথমবর্ষে ভর্তি নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তির অন্যান্য বিষয় এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও চিকিৎসা শিক্ষা) আইয়ুবুর রহমান খান।
গত ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৬১ হাজার ৬১৪ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। গড় পাসের হার ৬৯ দশমিক ৬০ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালকের দফতর থেকে জানা গেছে, দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে।
এছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।
সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসানসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫