Skip to content

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১০টার দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এরপর ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধুর সমাধিস্থলে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন।

জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এদিন বিকেলে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫