Skip to content

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ আটক ১

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কেজি ওজনের ¯¦র্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক যাত্রীর নাম নাজমুল হোসেন (৪০)। তার কাছ থেকে ১ কেজি ৯৮ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) প্রিয়াংকা দাস জানান, শনিবার রাত ১০টা ৪০ মিনিটে নাজমুল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ বিমানে ঢাকায় অবতরণ করেন।
এসময় বিমানবন্দরে গতিবিধি সন্দেহজনক হলে কাস্টমস কর্তৃপক্ষ তার মালামাল তল্লাশি চালায়। তল্লাশিতে তার ব্যাগ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন ১ কেজি ৯৮ গ্রাম। এ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৪ লাখ টাকা।
প্রিয়াংকা দাস জানান, নাজমুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হবে। তবে তার বিস্তারিত পরিচয় ও বাড়ি ঠিকানা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫