কালীগঞ্জ প্রতিনিধি ॥
গাজীপুর: গাজীপুর জেলার কালীগঞ্জে প্রেমিকের সহযোগিতায় গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক ছাত্রী।
এ ঘটনার পর অভিযুক্ত চারজনকে গ্রেফতারে নেমেছে পুলিশ।
জানা গেছে, রোববার সন্ধ্যা থেকে রাতভর ছাত্রীটিকে ধর্ষণ করা হয়। পরে ছাত্রীটির চিৎকার শুনে ভোর রাতে কয়েকজন তরুণ তাকে উদ্ধার করেন।
সোমবার (১৭ আগস্ট) রাত ১১টায় কালীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে, সোমবার স্থানীয় ইউনিয়ন পরিষদে ওই ধর্ষিত ছাত্রীকে জিজ্ঞাসাবাদের পর দুপুরে কালীগঞ্জ থানা-পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুনর রশীদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ভিকটিম ও তার পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে জামালপুর ইউনিয়নের বাগমারা গ্রাম থেকে ওই ঘুরতে নিয়ে যাবে বলে প্রেমিক মতি মিয়ার বন্ধু মাসুদ একটি মোটরসাইকেলে করে ছাত্রীটিকে নিয়ে যায়। পরে সন্ধ্যায় মেয়েটিকে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কালভার্টের পাশে নির্জন স্থানে ডেকে নিয়ে যায় মাসুদ।
এরপর ছাত্রীটির প্রেমিক একই গ্রামের জনৈক আফসার উদ্দিনের ছেলে মতিউর রহমান মতিসহ (২৫) চারজনের একটি বখাটে দল রাতভর তাকে পালাক্রমে ধর্ষণ করে।
এক পর্যায়ে ভোর ৪টায় চিৎকার শুনে কয়েকজন তরুণ ছুটে এসে ছাত্রীটিকে উদ্ধার করেন।
এরপর ছাত্রীর বক্তব্য শুনে তারা প্রথমে প্রেমিক মতির বাড়িতে নিয়ে যান। মতি বাড়িতে না থাকায় তার বাবা-মা তাদের ফিরিয়ে দেন।
এরপর তারা স্থানীয় ইউপি সদস্য আলীর কাছে ছাত্রীটিকে তুলে দেন। তিনি মেয়েটিকে জামালপুর ইউপি পরিষদে নিয়ে যান। সেখান থেকে ইউপি চেয়ারম্যান খাইরুল আলমের সহযোগিতায় থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বিকেল ৩টায় ছাত্রীকে থানায় নিয়ে আসেন।
মতির অন্য সহযোগীরা হলো- একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাসুদ (২২), শামস উদ্দিনের ছেলে নজরুল (৩০) ও মিনু মিয়ার ছেলে আরিফ (২৫)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
কালীগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ
আপডেট :August 18, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
