Skip to content

সাংবাদিক প্রবীরকে গ্রেপ্তার দুঃখজনক: ইনু

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক প্রবীর সিকদারের গ্রেপ্তারের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, তিনি যাতে আইনি সুরক্ষা পান সেভাবে তথ্য মন্ত্রণালয় থেকে খোঁজখবর নেয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গণমাধ্যমের কোনো কর্মী তথ্য সরবরাহ করতে গিয়ে নিগৃহীত হলে আমরা তাকেও সহযোগিতা করবো।’

সম্প্রতি বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনের দাবি তোলা হয়েছে সে প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো সঙ্কট নেই। দেশে আগাম বা মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের কোনো বাস্তব কারণ বা প্রয়োজন নেই। সংবিধান ও আইন অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫