Skip to content

মেয়র মান্নান বরখাস্ত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জয়দেবপুর থানার নাশকতার মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হবার প্রেক্ষাপটে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্তের বিষয়ের চিঠি বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনে পাঠানো হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাশকতার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নান। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫