Skip to content

সেলফি তুলুন ১৬ মেগাপিক্সেলে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ স্মার্টফোনে রোটেটিং ক্যামেরা খুব একটা দেখা যায় না। অপ্পোর কয়েকটি ফোনে রোটেটিং ক্যামেরা রয়েছে। কিন্তু সেগুলোর দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে। এবার রোটেটিং ক্যামেরার স্মার্টফোন আনলো চীনের টেলিকম ব্র্যান্ড হুয়াওয়ে। ফোনটির মডেল হনার ৭আই। এটি হনার ৬ প্লাস এর আপডেট ভার্সন।

হনার ৭ আই ফোনটির রোটেটিং ক্যামেরাটি রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে কাজ করবে। ফলে ভালো মানের সেলফি পাওয়া যাবে এতে। ফোনটির ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেল। এতে আছে বিএসআই সেন্সর এবং ২.০ এর ফোকাল লেন্স। ক্যামেরায় ডুয়েল ফ্লাশ গান আছে।

হনার ৭ আইতে আছে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ফোনটি অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ৬৪ বিটের কোয়ালকম অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬১৬ প্রসেসর। ফোনটি দুইটি ভার্সনে পাওয়া যাচ্ছে। একটি ভার্সনে আছে ৩২ জিবি বিল্টইন মেমোরি এবং ৩ জিবি র‌্যাম। অন্যটিতে আছে ১৬ জিবি মেমোরি এবং ২ জিবি র‌্যাম।

এই ফোনটি টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রোইউএসবি এবং এনএফসি কানেকটিভিটি রয়েছে। এতে ছোট আকারের ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে। ফোনটির ব্যাটারি ৩১০০ মিলিঅ্যাম্পায়ার।

চীনের বাজার ফোনটির দাম ১৫৯৯ ইয়েন। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৯৪৪৪ টাকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫