Skip to content

বিমানবন্দরের পথে তাহসান-তিশা!

বিনোদন ডেস্ক ॥
তাহসান ও তিশা বিমানবন্দরে অনেকবার গেছেন। তবে শুটিংয়ের জন্য খুব কমই গেছেন। এবার তারা আরেকটি নাটকের কাজ করলেন বিমানবন্দরে। এর নামও ‘টু এয়ারপোর্ট’।

নাটকটিতে তাহসান ও তিশার চরিত্রটি দম্পতির। স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ে পরবর্তী জটিলতাই তুলে ধরা হয়েছে এতে। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। গল্প শাখাওয়াৎ হোসেন মুন্নার।

‘টু এয়ারপোর্ট’-এর জন্য তাহসান একটি নতুন গান গেয়েছেন। এর শিরোনাম ‘তুমিময়’। গানটি লিখেছেন আদর, সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। আগামী কোরবানির ঈদে আরটিভিতে প্রচার হবে নাটকটি।

পরিচালক আরিয়ান বললেন, ‘গত রোজার ঈদে তাহসান ও তিশাকে নিয়ে ‘অ্যাংরি বার্ড’ টেলিছবিটি নির্মাণ করে ভালো সাড়া পেয়েছি। এবার তাদের নিয়ে নাটক বানালাম। আশা করি, দর্শকরা এর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন। এটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশন্স।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫