স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ও সাইফুল আলম নীরবসহ বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মতিঝিল থানার গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) এ অভিযোগ গঠন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত। মোয়াজ্জেম হোসেন আলালসহ এ মামলার ছয়জন আসামি আদালতে হাজির ছিলেন। বাকি আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
২০১১ সালে দায়ের করা মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ৫ নভেম্বর।
