Skip to content

রাজন হত্যা ॥ ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥
সিলেট: রাজন হত্যা মামলার ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত। এছাড়া তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি চার্জশিট থেকে অব্যহতি চাওয়া দু’জনকে অব্যহতি দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক শাহেদুল করিম।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজন হত্যার মামলার চার্জশিটের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে চার্জশিট গৃহীত এবং এ নির্দেশ দেওয়া হয়।

আদালতের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আব্দুল আহাদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার চার্জশিট (নং-৮১) ওই আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) সুরঞ্জিত তালুকদার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫