Skip to content

শোবার ঘরে রোমান্টিকতার ছোঁয়া

লাইফস্টাইল ডেস্ক ॥
ঢাকা: সারাদিনের ক্লান্তি শেষে আমরা প্রশান্তি খুঁজি শোবার ঘরে। ছোট ছোট স্বপ্ন দেখা আর স্নিগ্ধ অনুভূতি প্রকাশের জায়গায় যেন এটি। তাই বাড়ির অন্যান্য ঘরের তুলনায় শোবার ঘরটি যেন আরামদায়ক হয় সেদিকে বিশেষ নজর দেয়া প্রয়োজন। শোবার ঘরে থাকবে রোমান্টিকতার ছোঁয়া, যেন ঘরে ঢোকার মাত্রই মন ভালো হয়ে যায়। তাই ভালোবাসার ছোট্ট নীড় শোবার এই ঘরের পরিবেশ রোমান্টিক ও আরামদায়ক করতে যা করতে পারেন-

রোমান্টিক আলো

ঘরে রোমান্টিক পরিবেশ তৈরি করতে আলোর ব্যবহার হতে পারে মোমবাতিতে। মোমবাতির আলো অলৌকিক আভা নিয়ে আসে। শোবার ঘরে নরম আলোর পরশ পেতে নানা রঙের ডিমলাইটও ব্যবহার করতে পারেন। বাহারি শেডে ঘেরা টেবিল ল্যাম্প শোবার ঘরে অন্যমাত্রা যোগ হয়। বাইরের উজ্জ্বল আলো এড়াতে ঘরে হালকা রঙের পর্দাও ব্যবহার করা যেতে পারে।

আরামদায়ক

শোবার ঘরটি আরামদায়ক হওয়া সবচেয়ে জরুরি। বিছানা চাদর বাছাইয়ের ক্ষেত্রে ভালো মানের সুতি বা সিল্ক কাপড়কে প্রাধান্য দিতে পারেন। এক্ষেত্রে নরম ও আরামদায়ক চাদর বেছে নিন। চাদরের রঙ কেমন হবে তা নির্ভর করবে আপনি কেমন আবহ রাখতে চান তার উপর। গোলাপি রঙের চাদরে প্রেমময় আবহ তৈরি করতে পারেন কিংবা মাঝে মাঝে গাঢ় রঙের ব্যবহারে মনে আনতে পারেন উষ্ণতা। বিছানায় বালিশ ছাড়াও বিভিন্ন আকারের বালিশ রাখতে পারেন। নরম আরামদায়ক বিছানা মোহময় অনুভূতি আনবে।

গোপনীয়তা রক্ষা

শোবার ঘরে পর্দার ব্যবহার আপনার গোপনীয়তা রক্ষা করবে। সুন্দর, পাতলা পর্দা ব্যবহার করলে ঘরে বাতাস চলাচল করতে পারবে। এছাড়া হালকা রঙের পর্দায় ঘরের আলো স্নিগ্ধ দেখাবে।

সুন্দর মুহূর্তের প্রতিবিম্ব

ঘরের দেয়ালে ফ্রেমে সাজিয়ে রাখতে পারেন প্রিয়জনের সঙ্গে আপনার সুন্দর মুহূর্তের কিছু ছবি। আপনাদের সম্পর্ক হবে আরও মধুর।

সুগন্ধময় আবেশ

সবকিছু থাকার পরে যে জিনিসটি ঘরের মোহনীয়তাকে পরিপূর্ণতা দিতে পারে তা হল সুগন্ধি। ঘরে পছন্দের এয়ার ফ্রেশনার আপনার অনুভূতিকে সচল রাখবে। সুগন্ধ কখনো কখনো অনেক অব্যক্ত কথা বলে দেয়। এমনকি মনে করিয়ে দিতে পারে প্রিয় কোন মুহূর্তের কথা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫