Skip to content

নিউইয়র্কের রাস্তায় বাজলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় প্রথমবারের মতো বাজানো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত শুক্রবার দিনভর সেখানে এ ভাষণ বাজানো হয়। আয়োজক ছিল জ্যামাইকা শহরে বসবাসরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিরা।

আয়োজকরা জানান, তারা নিউইয়র্ক কর্তৃপক্ষের কাছে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর অনুমতি চান। কর্তৃপক্ষ প্রথমবারের মতো তাদের আবেদনে সাড়া দেয়। পরে শুক্রবার জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে দিনভর ৭ই মার্চের ভাষণ বাজান তারা।

এছাড়া সন্ধ্যায় ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় শোক দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন কমিটির সদস্যসচিব স্বীকৃতি বড়ুয়া। বিশেষ সহযোগিতায় ছিলেন জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মনির হোসেন ও কমিটির সমন্বয়ক সফিকুল আলম সাহিদ। কোরান তেলওয়াত করেন হাফেজ বেলাল এবং দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম আবু জাফর বেগ। এরপর নিহতের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সভা শুরুর আগে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সেই কালরাত্রির বিবরণসহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাফন পর্বের একটি প্রামাণ্য চিত্র জ্যামাইকাবাসীর সামনে প্রদর্শন করা হয়। এসময় দর্শকদের মধ্যে অনেককে চোখের পানি মুছতেও দেখা যায়।

বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন রাজনিতিবীদ মোরশেদ আলম, ফার্মাসিস্ট আওয়াল সিদ্দিকী, সউদ চৌধুরী, নাসির আলী খান পল, রাজনিতিবীদ মুজিবুর রহমান, কমিউনিটি লিডার ফকরুল আলম, ডা. মাসুদুল হাসান, ছদরুন নুর, আব্দুল লতিফ বিশ্বাস, সরাফ সরকার, ড. টমাস দুলু রায়, অধ্যাপিকা হোসনে আরা, রেজাউল করিম চৌধুরী, ওমর ফারুক খসরু, কৃষিবিদ আশরাফুজ্জামান, রাজনিতিবীদ দীলিপ নাথ, সাইফুল্লাহ ভুঁইয়া, মেজবাহ আহমেদ, মোর্শেদা জামান, ইফজল আহমেদ চৌধুরী, চিত্রা এষ, আলমগীর মোল্লা, আতিকুর রহমান, রোকাইয়া আক্তার, মোশারফ হোসেন ও অ্যাডভোকেট মামুন প্রমুখ।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বপ্না খান, সাবুল উদ্দিন, সুজন রায়, আহনাফ আলম, কনক বড়ুয়া ও মীর শাহীন প্রমুখ। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫