শ্রীপুর (গাজীপুর) থেকে রাজীবুল হাসান ॥
শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামে ৬০টি রাইজারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার তিতাস গ্যাসের ভালুকা অফিসের তত্বাবধানে সংযোগগুলো বিচ্ছন্ন করা হয়। সকাল ১১টা থেকে অভিযান চলে বিকেল
৪টা পর্যন্ত। শিল্প প্রতিষ্ঠানের উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্যাস সঞ্চালন লাইন থেকে ওই অবৈধ সংযোগগুলো দেওয়া হয়েছিল। সম্প্রতি ওই এলাকার কারখানাগুলোতে গ্যাসের চাপ কমতে থাকে। একই সাথে ওই গ্যাস লাইন থেকে সংযোগ নেওয়ায় দুটি স্থানে ফুটো হয়ে গ্যাস বেরুতে থাকে। এলাকাবাসীর কাছ থেকে এরকম অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষের নির্দেশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু হয়। শ্রীপুর থানা পুলিশ এ কাজে নিরাপত্তা প্রদান করেছেন।
এ অভিযানে ২ ফুট পুরুত্বের ১ হাজার, দেড় ইঞ্চি পুরুত্বের তিন’শ এবং এক ইঞ্চি পুরুত্বের ৫’শ ফুট পাইপ উত্তোলন করে জব্দ করা হয়েছে। এ সময় কাউকে গ্রেপ্তার বা কোনো মামলা করা হয়নি। ভ্রাম্যমান আদালতের অভিযান না থাকায়
তাৎক্ষণিক কাউকে আইনের আওতায় আনা যায়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।
প্রসঙ্গত, গত তিন বছরে শ্রীপুর উপজেলায় কমপক্ষে ১০০কিলোমিটার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।
শ্রীপুরে প্রায় দুই হাজার ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ
আপডেট :August 26, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
