Skip to content

খালেদার অনুপস্থিতিতে আসামি পক্ষের জেরা চলছে

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার অন্যান্য আসামির পক্ষে জেরা করার মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বকিশবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী জজ আদালতের বিচারক আবু আহমদ জমাদারের আদালতে আসামিদের পক্ষে জেরা শুরু হয়।

আদালতের কার্যক্রমের শুরুতে মামলার আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে মামলার বাদি দুদকের উপ-পরিচালক হারুন অর-রশীদকে জেরা করেন আইনজীবী টিএম আকবর।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়াসহ বিএনপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এজলাশে রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫