Skip to content

ক্যাটরিনার জন্য ব্যাকুল সিদ্ধার্থ!

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাথে অভিনয় করতে ব্যাকুল হয়ে আছেন এ প্রজন্মের জনপ্রিয় ও ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

শীঘ্রই বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনার সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন সিদ্ধার্থ। আর ক্যাটের সাথে অভিনয় করতে দারুণভাবে মুখিয়েও আছেন বলে জানান তিনি।

জানা গেছে, ‘কাল জিসনে দেখা’ নামের আসন্ন একটি ছবিতে ক্যাটরিনার সাথে প্রথমবার অভিনয় করবেন সিদ্ধার্থ। আর এরজন্যে প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে আছেন তিনি। সামনের সপ্তাহেই শুটিংও শুরু হচ্ছে বলে জানা গেছে। ছবিটি নির্মাণ করছেন নিত্য মেহরা, এটা তার অভিষেক নির্মাণ। আর ছবিটি প্রযোজনা করবে ফারহান আখতার ও রিতেশ সিদভানি।

ছবিটির গল্প সম্পর্কে গণমাধ্যমকে সিদ্ধার্থ বলেন, ‘কাল জিসনে দেখা’ হৃদয় ছুঁয়ে যাওয়ার প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মাণ হবে। নিত্য মেহরার পরিচালনায় একটি অসাধারণ প্রেমের গল্প নিয়ে আসছে সপ্তাহে ক্যাটের সাথে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। ছবির শুটিং শুরু হবে যুক্তরাজ্যে। এই মুহূর্তে এটা নিয়ে দারূণ উত্তেজিত আমি!

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ অভিনীত ছবি ‘ব্রাদার্স’, যা চলতি মাসজুড়ে বলিউডের বক্স অফিস দখলে রেখেছে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ অভিনীত চলতি বছরের আলোচিত ছবি ‘ফ্যানটম’ মুক্তি পেতে যাচ্ছে আসছে ২৮ আগস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫