স্টাফ রিপোর্টার ॥
সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে উঠলেই চালক ও মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সেতুমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদের আগে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কমাতে আড়াই কোটি টাকা ব্যয়ে চন্দ্রা এলাকায় বাইলেন এবং ৮ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ৪টি রোড ডিভাইডার নির্মাণ কাজ ইতোমধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর এগুলো উদ্বোধন করা হবে।
এ সময় সড়ক বিভাগের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান, পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, সেতু বিভাগ, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী মহাসড়কে চলাচলকৃত যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন।
ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে উঠলেই ব্যবস্থা
আপডেট :August 27, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
