Skip to content

মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চট্টগ্রাম: গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির ডাকা মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ।

শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালনের ডাক দিয়েছিলেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

নগর বিএনপির দাবি, নেতাকর্মীরা অংশ নিতে শুরু করলে পুলিশ তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়। এ সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে বক্তব্য দিচ্ছিলেন।

পুলিশ কর্মসূচির ব্যানার কেড়ে নেয়ার সময় নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তারা ঘটনাস্থল ছেড়ে যান।

নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “সাধারণ মানুষের কথাগুলো বলতে কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ ব্যানার কেড়ে নিয়ে তা পণ্ড করে দিয়েছে। এটা কোন ধরনের গণতন্ত্র?”

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, অনুমতি না থাকায় বিএনপিকে কর্মসূচি পালন করতে দেয়া হয়নি । নতুন বার্তা ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫