Skip to content

চার্জে দেয়ার সময় পুড়লো ওয়ান প্লাস ওয়ান

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: এই প্রথম ফ্লাগশিপ কিলার ওয়ান প্লাস ওয়ান স্মার্টফোন পুড়ে যাওয়ার ঘটনা ঘটলো। ফোনএরিনা জানিয়েছে, ভারতের নয়া দিল্লীর বাসিন্দা অংকুর ডুগারের ফোনটি চার্জ দেয়া অবস্থায় পুড়ে যায়।

ফোনএরিনাকে অংকুর জানিয়েছেন, গত শুক্রবার রাত ২ টার দিকে তিনি তার ৬৪ জিবি ভার্সনের ওয়ান প্লাস ওয়ান ফোনটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ৯ টার কিছু একটা পোড়া গন্ধে তার ঘুম ভাঙ্গে। ঘুম ভেঙ্গে তিনি দেখতে পান তার ফোনটি থেকেও পোড়া গন্ধ আসছে। ফোনটির ব্যাককভার পুরোটা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যাটারিও।

অংকুর দেরি না করে ওয়ান প্লাসের কাস্টকার কেয়ার টিমের সঙ্গে যোগাযোগ করেন। তারা অংকুরকে ওয়ান প্লাসের সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে বলেন। কাস্টমার কেয়ার টিমের পরামর্শ অনুযায়ী তিনি পুড়ে যাওয়া ফোনটি সার্ভিসে সেন্টারে নিয়ে যান। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরা পুড়ে যাওয়া ফোনটি পরখ কর দেখার পর সেটি পরিবর্তন করে দিতে অস্বাকীর করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫