স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: নাশকতার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় মির্জা আব্বাসসহ ৩৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ চার্জ গঠন করেন। ২০১০ সালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর থানায় এই দুই মামলা করা হয়েছিল।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হেমায়েত উদ্দিন খান হিরন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা দু’টির চার্জ শুনানির সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালতে তার পক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। তবে বিচারক তা নাকচ করে মির্জা আব্বাসসহ বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
