Skip to content

উত্তর-পুর্বের জেলাগুলোতে বন্যা বাড়ার আশঙ্কা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: পাহাড়ি ঢলের কারণে আগামী দুই দিনে দেশের উত্তর-পূর্বের জেলা সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের কিছু অংশ এবং উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সংকেত কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

সোমবার সকালেও তিস্তা নদীর ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল বলে জানাচ্ছেন পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আমিরুল হোসেইন।

তবে বড় নদীগুলো বিশেষ করে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা তীরবর্তী এলাকায় পানি আগামী ১০ দিন পর্যন্ত কমবে। এসব এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি দেখা যাবে আগামী দিনগুলোতে।- বিবিসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫