Skip to content

ইউটিউবে রাফাত-শ্রেয়সী’র ‘প্রেমকাহিনী’

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: সূফী ঘরানার সংগীতশিল্পী শাহরিয়ার রাফাত আসছে ঈদুল আযহায় ‘মুসাফির মন’ শিরোনামে নতুন একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। এতে ‘প্রেমকাহিনী’ নামের একটি গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়সী। সম্প্রতি গানটির একটি মিউজিক ভিডিও (স্টুডিও ভার্সন) ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

‘প্রেমকিাহিনী’ সম্পর্কে রাফাত বলেন,‘মুসাফির অ্যালবামের এই গানটি আমার এতো ভালো লাগে যে দর্শক ও শ্রোতাদের জন্য স্টুডিও ভার্সন করেই ফেললাম। এতে আমার সঙ্গে অসাধারণ গেয়েছে শ্রেয়সী। তাছাড়া জেকে মজলিস ভাইয়ের সুন্দর কম্পোজিশনেও প্রাণ পেয়েছে গানটি । আশা করি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, সংগীতশিল্পী শাহরিয়ার রাফাতের ‘প্রিয়া রে’, ‘বুকের ভিতর চিনচিন ব্যথা’, ‘শিরোনামে তুমি আমার’, ‘সাইয়া’, ‘জানেরে মাওলা’সহ বেশ কয়েকটি গানের মিউজিক প্রশংসিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫