Skip to content

আপনার সফলতা আপনার হাতে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: আপনি কি জানেন, আপনার সফলতা আপনারই হাতে। কেননা নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হয়। পরিশ্রম করে ভাগ্যটাকে নিজের মতো সাজাতে হয়। জীবনটাকে করে তুলতে হয় সাফল্যমণ্ডিত। সফলতা এমনিতেই ধরা দেয় না। সফলতার জন্য চেষ্টা করতে হয়।

অনেকে যখন শত চেষ্টা করেও ব্যর্থ হন, তখন নিজের ভাগ্যকেই দোষারোপ করে থাকেন। একটু ভেবে দেখুন, হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। তাই সফলতা আসছে না। সেই ভুলগুলো খুঁজে বের করুন। আর ভুলগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। দেখবেন সফলতা স্বেচ্ছায় আপনার হাতে ধরা দেবে। আসুন জেনে নেই কী সেই ভুল-

দায়িত্ব এড়িয়ে চলা
আপনি যদি সবসময়ই নিজের দায়িত্ব এড়িয়ে চলেন তবে আপনার জীবনে সফলতা আসার সম্ভাবনা নেই। আপনি দায়িত্ব নিয়ে কাজ করে চললে এবং দায়িত্ব অনুযায়ী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে আপনার অভিজ্ঞতা বাড়বে। এভাবে আপনি নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিতে অভিজ্ঞ হয়ে যাবেন। তাই দায়িত্ব এড়িয়ে যাওয়া বন্ধ করুন।

অলসতা
আপনি অলসতার কারণে একটি কাজ না করে ফেলে রাখলেন। এর মূল্য আপনি তাৎক্ষণিকভাবে না পেলেও ভবিষ্যতে পাবেন। এভাবে অলসতার মাধ্যমে আপনি হারাচ্ছেন অনেক সুযোগ। এমন অনেক সুযোগ আপনি হারিয়ে ফেলবেন যা আপনার জীবনে সফলতা আনতে পারত।

সময় নষ্ট করা
আপনি দ্বিধা-দ্বন্দ্বের কারণে সবসময় ‘সঠিক’ জিনিসের পেছনে ছুটছেন। আপনাকে মনে রাখতে হবে, সবসময় সঠিক জিনিসটির পেছনে ছুটে হেলায় দূরে সরিয়ে দিচ্ছেন সফলতা। কারণ সত্যিকার অর্থে সঠিক কিছুই পাওয়া সম্ভব নয়। আপনি অযথা সময় নষ্ট করছেন একটি অলিক বস্তুর পেছনে।

সমালোচনাকে ভয়
যারা সমালোচনাকে ভয় করেন তারা যেকোনো কাজে নামার আগে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন। অনেক সময় সমালোচনার ভয়ে কাজটি করেন না। তাহলে সফলতা আসবে কীভাবে? আপনি যদি সমালোচনা সহ্য করে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি সফল হবেন।

নকল প্রবণতা
অন্য আরেকজনকে নকল করে চললে আপনি নিজের জীবনকে সফল করতে পারবেন না। সফল তারাই হন যাদের মধ্যে নিজস্বতা আছে। যারা অনেক বেশি সৃজনশীল এবং অন্যদের থেকে আলাদা সফলতা তাদের হাতেই ধরা দেবে। তাই অন্ধ অনুকরণ না করে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগান।

ভুল থেকে শিক্ষা
মানুষ মাত্রই ভুল করে। জীবনে ভুল করেননি এমন মানুষ পৃথিবীতে নেই। কিন্তু যারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছেন তারাই কেবল সফল হয়েছেন। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। আর একই ভুল যেন বারবার না হয়, তার জন্য নিজেকে শিক্ষা দিন।

আত্মবিশ্বাস
‘একবার না পারিলে দেখ শতবার’- মন্ত্রে উজ্জীবিত হয়ে এগিয়ে যান। ‘আমাকে দিয়ে হবে না, আমি পারব না’- এ ধরনের চিন্তা আপনাকে আগে থেকেই দুর্বল করে ফেলছে। মনে রাখবেন, আত্মবিশ্বাস থাকলে অনেক অসম্ভবকেও সম্ভব করা যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫