Skip to content

প্রেতাত্মার সঙ্গে মুখোমুখি হওয়ার পাঁচটি উপায়!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: ঈশ্বর থাকলে আত্মাই বা থাকবে না কেন? ভুতে যাঁরা ভয় পান বা না পান সকলেরই এই বিষয়ে কৌতুহল রয়েছে৷ মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, কি করে, তাঁরা কেমন থাকে৷ এসব নিয়ে গবেষণারও শেষ নেই তর্কেরও শেষ নেই৷ তাই এই বিষয়ে জানারও কোনও শেষ নেই৷ অনেকেই যাঁরা আত্মার অস্তিত্ত্বকে মানতে নারাজ তাঁদের কাছে আত্মার অস্তিত্ত্ব পরখ করার জন্য কয়েকটি উপায় দেওয়া হল৷ আত্মার সঙ্গে যোগাযোগ করার কয়েকটি পথ৷ তবে এই কাজগুলি করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন৷ কখনওই একা আত্মার সঙ্গে যোগাযোগ করবেন না এবং সঠিক উপায়ে পদ্ধতিটি সম্পূর্ণ করবেন৷

১. অউইজা বোর্ড
আত্মার সঙ্গে যোগাযোগের একটি উৎকৃষ্ট মাধ্যম এটি৷ এই বোর্ডটিতে ২৬টি ইংরেজি অক্ষর থাকে এবং শূণ্য থেকে নয় পর্যন্ত নম্বর থাকে৷ এছাড়াও বোর্ডটিতে থাকে ইয়েস ও নো এই দুটি লেখা৷ এর সঙ্গে থাকে একটি প্লাস্টিকের হৃদয় আকৃতির জিনিস থাকে৷ যাঁরা আত্মার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের ওই প্লাস্টিকের জিনিসটির উপরে হালকা করে আঙুল রাখতে হয়৷ আত্মাকে মন দিয়ে ডাকার পরে আত্মা আসলে তাদের প্রশ্নের উত্তর দেয় ওই প্লাস্টিকের জিনিসটি বোর্ডে ঘুরিয়ে৷

২. প্ল্যানচেট
প্ল্যানচেট করার কথা তো সকলেই জানেন৷ এই পদ্ধতিতে আত্মা এসে অনেক রহস্যময় দূর্বোধ্য বার্তাও দিয়ে যায়৷

৩. পেন্টাগ্রাম
এই পদ্ধতিতে প্রথমে দু’টি ন’ফুটের বৃত্ত আঁকতে হয়৷ একটি বৃত্ত যিনি আত্মাকে ডাকছেন তার জন্য আরেকটি যে আত্মাকে ডাকা হচ্ছে তাকে ডাকা এবং আবদ্ধ করার জন্য৷ এরপরে কিছু নিয়েমের সাহায্য নিয়ে আত্মাকে ডাকতে হয়৷ এবং তার জন্য বাবহার করা হয় কিছু চিহ্ন বা সংকেত৷ তবে এই পদ্ধতিটিতে আত্মাকে ডাকবেন নিজস্ব ঝুঁকিতে৷ কারণ এতে আপনার জীবনও বিপর্যস্ত হতে পারে৷

৪. ক্রিস্টাল বল
ক্রিস্টাল বলের মধ্যে দিয়ে আত্মাকে দেখা এবং শোনা যায়৷ কিছু ক্ষেত্রে ওই ক্রিস্টাল বলের মধ্যে দিয়ে আত্মার কিছু সংকেতও দেখা যায়৷ অথবা আত্মা যা বলতে যায় তা সে সাংকেতিক ছবির মাধ্যমে প্রকাশ করে৷
৫. আয়না
আয়নার মধ্যে দিয়েও ডাকা যায় আত্মাকে৷ আত্মাকে ডাকার জন্য একটি ঘরে আলো নিভিয়ে কয়েকটি মোমবাতি জ্বলান৷ এবার সেই মোম আয়নার উপরে ফেলুন৷ পুরো আয়না মোমে ভরে গেলে তাতে জলের ছিটা দিন৷ আপনার চারপাশে এবং আয়নার চারপাশে নুন দিয়ে বাউন্ডারি কর রাখুন৷ এবার একটি ছুরি দিয়ে আপনি যাঁকে ডাকতে চান তার আকৃতি আঁকুন৷ তার মধ্যে আপনার শরীরের সামান্য রক্তের ছিটা দিন৷ এবার আত্মাকে ডাকুন৷

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫