Skip to content

আজ থেকে বাড়ছে গ্যাস-বিদ্যুতের দাম

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সমালোচনা ও বিরোধিতা সত্বেও আজ মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে গ্যাস-বিদ্যুতের বর্ধিত দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণা অনুসারেই সেপ্টেম্বরের প্রথমদিন থেকে কার্যকর হচ্ছে নতুন মূল্য কাঠামো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার একই সঙ্গে বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়। খুচরা গ্রাহকদের জন্য প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বেড়েছে ১৮ পয়সা আর পাইকারি পর্যায়ে দাম বেড়েছে ২৩ পয়সা। একই সঙ্গে সঞ্চালন মাশুল বাড়ানো হয়েছে প্রতি ইউনিটে পাঁচ পয়সা।

এর ফলে বিদ্যুৎ কোম্পানিগুলোর আয় বাড়বে ৭১৬ কোটি টাকা।

বেড়েছে গ্যাসের দামও। বিদ্যৎ ও সার কারখানা বাদে সবক্ষেত্রে গ্যাসের গড় মূল্য বেড়েছে ২৬ দশমিক ২৯ শতাংশ।

এতে গ্যাসখাতে বছরে বাড়তি রাজস্ব আদায় হবে তিন হাজার ৪০৫ কোটি টাকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫