Skip to content

বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রণব মুখার্জির ভূয়সী প্রশংসা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে তিনি এ প্রশংসা করেন।

সম্প্রতি নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করে তার স্ত্রী শুভ্রা মুখার্জির প্রয়াণে সমবেদনা জানান গভর্নর আতিউর রহমান।

বৈঠকে তারা দু’দেশের অর্থনৈতিক সম্পর্কের নানা দিক নিয়েও আলোচনা করেন। ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের সামষ্টিক আর্থিক স্থিতিশীলতা ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫