স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার রেলমন্ত্রী মুজিবুল হক রেলভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে ১৫ সেপ্টেম্বর থেকে। টিকিট বিক্রি চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি টিকিট ২৩ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
তিনি জানান, ১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০ সেপ্টেম্বরের ট্রেনের টিকিট; ১৬ তারিখে বিক্রি হবে ২১ তারিখের টিকিট, ১৭ সেপ্টেম্বর পাওয়া যাবে ২২ তারিখের টিকিট, ১৮ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকিট পাওয়া যাবে।
মুজিবুল হক জানান, ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর পাওয়া যাবে যথাক্রমে ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের টিকিট।
ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৫ সেপ্টেম্বর
আপডেট :September 3, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
