Skip to content

পশ্চিমবঙ্গে বন্ধ সিনেমা হল চালুর দাবি

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে নবান্নে গেলেন টলিউড তারকারা। বাংলার চলচ্চিত্র শিল্পীরা বলছেন, পশ্চিমবঙ্গে ১১০০টি সিনেমা হল ছিল। বন্ধ হতে হতে তা ৪০০-য় নেমেছে। তাদের দাবি, বাংলা চলচ্চিত্র জগতকে আরও উন্নত করতে হলে বাংলা সিনেমা বেশি করে দেখানোর ব্যবস্থা করতে হবে। সে জন্যই বন্ধ হলগুলি ফের চালু করার দাবিতে রাজ্য সরকারের সাহায্য চাইলেন তারা।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন প্রসেনজিৎ, দেব, যিশু সেনগুপ্ত, গৌতম ঘোষ ও সৃজিত মুখোপাধ্যায়। প্রসেনজিৎ বলেন, ‘‘বাংলা চলচ্চিত্রের উন্নয়নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।’’

সাম্প্রতিক কালে ১২টি বাংলা সিনেমা হিট হয়েছে বলে জানান দেব। গৌতম ঘোষ বলেন, ‘‘অন্ধ্র এবং তামিলনাড়ু সিনেমার বাজার ধরে নিয়েছে। অন্ধ্রে ২৫০০ হল আছে। বাংলায় ১১০০ থেকে বন্ধ হতে হতে এখন ৪০০টি। বাংলা চলচ্চিত্র নিয়ে প্রসেনজিৎ রিপোর্ট তৈরি করছেন। তা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে।’’ – ওয়েবসাইট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫