Skip to content

সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥

সিলেটে গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শাহরিয়ার মজুমদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের সুরমা আবাসিক এলাকার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহরিয়ার আর্কিটেকচার বিভাগের পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী। তিনি সুরমা আবাসিক এলাকার ৪নং রোডের বি-ব্লকের তপবন ৫৪-৫৫নং বাসার একটি মেসে থাকতেন। বিকালে শাহরিয়ারকে রুমে রেখে তার সহপাঠীরা বেরিয়ে যান। রাত ৯টার দিকে তারা ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে তার কোনো সাড়া না পেয়ে তারা ভেন্টিলেটর ভেঙে রুমে ঢুকলে শাহরিয়ারের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা কোতোয়ালি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। শাহরিয়ারের লাশ জানালার সঙ্গে প্যান্টের বেল্ট দিয়ে ঝুলে ছিল।
কতোয়ালি থানার ওসি সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা পোস্টমর্টেম রিপোর্টের পর জানা যাবে। শাহরিয়ারের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫