Skip to content

ভিওআইপির লুটপাটের টাকায় ৪টি পদ্মা সেতু হত

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, দেশে অবৈধভাবে ভিওআইপির ব্যবসা করা হচ্ছে। এ থেকে একটি শক্তিশালী সিন্ডিকেট যে অর্থ হাতিয়ে নিচ্ছে তা দিয়ে চারটা পদ্মা সেতু করা যেত। ভিওআইপি ব্যবসার মাধ্যমে একটি সিন্ডিকেট ১৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যেখানে ভর্তুকির জন্য গ্যাস-বিদ্যুৎতের দাম বাড়ানো হচ্ছে, সেখানে যদি হাজার হাজার কোটি টাকা লুটপাট হয় তাহলে দেশের কী অবস্থা হবে? সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডার আলোচনায় অংশ নিয়ে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
ফিরোজ রশীদ বলেন, মন্ত্রীরা বলেন, দেখছি। কিন্তু দেখার শেষ কোথায়? এটা যখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তেল-গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে কেন কষ্ট দিচ্ছেন। সিন্ডিকেটের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না? এ সিন্ডিকেটে শক্তিশালী ও ক্ষমতাধররা জড়িত বলে সংবাদপত্রে খবর বেরিয়েছে। এমনকি মন্ত্রণালয় ও বিটিআরসির কর্মকর্তা-কর্মচারিরাও জড়িত বলে লেখা হয়েছে। এ সংসদ সদস্য গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে বলে মন্তব্য করেন।
জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বিরোধী দলের সংসদ সদস্য যে অভিযোগ করেছেন সেই অভিযোগ অনুযায়ী যদি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫