স্টাফ রিপোর্টার ॥
সিঙ্গাপুর চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।
রোববার সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন। মহসীন আলী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে মন্ত্রীর সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও মেয়ে।
মাইদুল ইসলাম বলেন, মন্ত্রী এখন হাত-পা কিছুটা নাড়াতে পারছেন।
এর আগে গতকাল শনিবার নিউমনিয়ায় আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, মহসীন আলী গত বৃহস্পতিবার ভোরের দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হন। পরে তাকে বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।
এর আগে শুক্রবার মাইদুল ইসলাম জানিয়েছিলেন, হবিগঞ্জে কয়েকটি কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী বৃষ্টিতে ভিজেছিলেন। আবার বাসায় ফিরে আত্মীয়-স্বজনকেও সময় দিয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার ভোরের দিকে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়।
সমাজকল্যাণমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি
আপডেট :September 6, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
