Skip to content

কোয়ার্টারে ভেনাসের মুখোমুখি সেরেনা

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে বড় বোন ভেনাস উইলিয়ামসের মুখোমুখি হবেন সেরেনা উইলিয়ামস। আর তিন ধাপ পার হলেই চতুর্থ নারী খেলোয়াড় হিসেবে বছরের চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতবেন সেরেনা।

এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের শিরোপা জেতেন র‌্যাংকিয়ের শীর্ষ তারকা সেরেনা। এবার তার সামনে রেকর্ড গড়ার হাতছানি।

চর্তুথ রাউন্ডে স্বদেশী আমেরিকান তরুণী ম্যাডিসনকে সরাসরি সেট ৬-৩, ৬-৩ গেমে হারান সেরেনা।

অন্যদিকে, র‌্যাংকিংয়ের ১৫২ নম্বরে থাকা এস্তোনিয়ার অ্যানেট কন্তাভেইটকে দাঁড়াতেই দেননি সাবেক বিশ্বসেরা ভেনাস। ৬-২, ৬-১ গেমে জিতে শেষ আট নিশ্চিত করেন ৩৫ বছর বয়সী এ টেনিস তারকা।

ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাডেনোভিক ও ইতালিয়ান রবার্তা ভিঞ্চিও কোয়ার্টার নিশ্চিত করেন।

নারী এককে চতুর্থ রাউন্ডের বাকি চারটি ম্যাচের মধ্যে সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে তিনটি ও মঙ্গলবার ভোরে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫