Skip to content

শরণখোলায় এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জাকারিয়া হোসাইন
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় ‘ইমপাওয়ারিং নেটওয়ার্ক ফর অ্যাডভোকেসি অ্যান্ড বেটার লোকাল এনাবলিং এনভায়রনমেন্ট’ (এনাবেল) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি সাবেরা সুলতানা ঝর্সনা’র ভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, রেজোয়ান ইফতেখার।

সিএসও নেটওয়ার্কের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম টিটুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা সমবায় কর্মকর্তা জামিল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমডি সোহাগ।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, বিএনপি নেতা মহিউদ্দিন শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, সাংবাদিক মাহফুজুর রহমান বাপ্পী ও শাহীন হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি—পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে এনাবেল প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত চিত্র তুলে ধরেন প্রজেক্টের সিনিয়র প্রজেক্ট অফিসার দেবাশীষ কুমার ঘোষ। সভায় স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সংগঠনগুলোর (সিএসও) কার্যক্রম এবং প্রকল্পের বিস্তারিত বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা প্রকল্পটির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল অংশীজন ও স্থানীয় জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫