Skip to content

দেবহাটায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আশরাফুল আলম

আবুল হাসান
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। দেবহাটাসহ জেলায় ৬০৯টি পূজামণ্ডপকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দেবহাটা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিট পুলিশিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল অফিসারদের পাশাপাশি তিনি নিজেও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। প্রতিমা ও মণ্ডপের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন, সে জন্য সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক থাকবে।

পরিদর্শনকালে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মাহমুদুর রহমান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, দ্বিতীয় কর্মকর্তা এসআই আল আমিন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, ইউপি সদস্য অসীম কুমার মণ্ডল, পারুলিয়া জেলিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ চন্দ্র মণ্ডল ও সাধারণ সম্পাদক উত্তম কুমার মণ্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫