Skip to content

কালিয়াকৈরের বোয়ালীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান

বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ৩ নম্বর বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও কালিয়াকৈর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মজিবর রহমান।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খেঁাজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে মজিবর রহমান বলেন, গাজীপুর—১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের পক্ষ থেকে আমরা পূজামণ্ডপ পরিদর্শনে এসেছি। বোয়ালী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার রাস্তাঘাট ও কালভার্টের উন্নয়নে সংসদ সদস্য আপনাদের পাশে রয়েছেন। আমিও সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ডা. মিনহাজ উদ্দিন, বিএনপি নেতা খোরশেদ আলম, আনোয়ার হোসেন ও শফিউদ্দিন, বোয়ালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফ মাহমুদ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কালাম সিকদার, যুবদল নেতা রাসেল আহম্মেদ, গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের সদস্য মো. জসিম উদ্দিনসহ ছাত্রদল, যুবদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫