Skip to content

কালিয়াকৈরের বোয়ালীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অ্যাডভোকেট আতিকুর রহমান

বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খেঁাজখবর নেন।

পরিদর্শনকালে শিমুলতলা সার্বজনীন বটতলা কালীমন্দিরে বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, আজ নবমী, আগামীকাল দশমী। গাজীপুর—১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের পক্ষ থেকে আমরা বোয়ালী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করছি। সংসদ সদস্য আপনাদের পাশে আছেন। আমিও সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ—সভাপতি মো. নাসির উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সহসাধারণ সম্পাদক মো. আবু আহমেদসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫