Skip to content

বিজিএমইএর নতুন ভবন উদ্বোধন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর উত্তরায় তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন তিনি।

এর মধ্য দিয়ে রাজধানীর হাতিরঝিল প্রকল্পের ওপর নির্মিত বিতর্কিত ভবন ছেড়ে দিচ্ছে বিজিএমইএ।

উত্তরায় ১১০ কাঠা জমির ওপর ১৩তলা (পার্কিংয়ের জন্য ভূগর্ভস্থ দুই তলা ছাড়া) বিজিএমইএ কমপ্লেক্সের পঞ্চম তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকার জলাধার বন্ধ করার কারণে আগুন নেভাতে পানির অভাব দেখা দেয়। ব্যবসা-বাণিজ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হোক, তা সরকার চায় না। এখন হাওয়া ভবনের মতো কমিশন দিতে হয় না ব্যবসায়ীদের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫