Skip to content

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

আবুল হাসান
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় জামায়াতের নির্দেশনায় শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সখিপুর বাজারসংলগ্ন সাব—রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সখিপুর বাজারের মাছবাজার, কাঁচাবাজার, মুরগিপট্টি, বাজার জামে মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি মশা নিধনে স্প্রে ছিটানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল হক, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আলহাজ মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আফছার আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়ানো এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫