Skip to content

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফজলি আম দিলেন শেখ হাসিনা

বাংলাভূমি ডেস্ক ॥
সরকারি সফরে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের ফজলি আম ও ফুল উপহার দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমের রাজা খ্যাত রাজশাহীর ফজলি ও ফুল বৃটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো হয়েছে।

‘বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুইজন কর্মকর্তা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাইনিং স্ট্রিটে এই আম ও ফল পৌঁছে দেন। এরপর ১০ নং ডাইনিং স্ট্রিটের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে এগুলো গ্রহণ করেন এবং জানান, এই আম ও ফুল বরিস জনসনকে পৌঁছে দেবেন।’

অপরদিকে রানি দ্বিতীয় এলিজাবেথ এবং বাকিংহাম প্যালেসে প্রিন্স চার্লসকেও একই উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা।

এর আগে এক বার্তায় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় বৃহস্পতিবার বরিস জনসনকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া উপলক্ষে আপনি আমার এবং বাংলাদেশ সরকার ও জনগণের আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব গ্রহণ আপনার দেশকে ঐক্য, সমৃদ্ধি ও গতিশীলতার নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার নেতৃত্বে যুক্তরাজ্যের জনগণের দৃঢ় আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, যা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার অভিন্ন মূল্যবোধ এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর কল্যাণের গভীরে প্রোথিত।
সূত্র : বাসস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫