Skip to content

সাত সপ্তাহ পর বৈঠকে মন্ত্রিসভা

বাংলাভূমি ডেস্ক ॥
সাত সপ্তাহ পর নিয়মিত বৈঠকে বসেছে মন্ত্রিসভা। সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অধিকাংশ মন্ত্রী উপস্থিত রয়েছেন।

চলতি বছরের গত ২৪ জুন মন্ত্রিসভার সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

গত সোমবার ঈদুল আজহা থাকায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়নি। এর আগে সরকারি সফরে ইউরোপে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছরের ৩১ জুন জাতীয় বাজেট পাস হওয়ার পর চীনসহ বেশ কয়েকটি দেশ সফর করেন প্রধানমন্ত্রী। ওই সময়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়নি।

আজ বৈঠক শেষে যথারীতি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করার কথা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫