Skip to content

মেসির অবসরের গুঞ্জন উস্কে দিলেন ভালভার্দে

স্পোর্টস ডেস্ক ॥
লিওনেল মেসির অবসরের গুঞ্জন ফের উসকে দিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। কয়েকদিন আগে খুদে জাদুকরের বন্ধু ও ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ বলেন, অবসর নিয়ে মেসির বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ব্যালন ডি’অর জিতলে স্বাভাবিকভাবেই একজন ফুটবলার খুশি হয়। আবার নার্ভাসও থাকে। সেও নার্ভাস ছিল। তাই এ নিয়ে এমন কথা বলেছে ও।

তবে ভালভার্দের কণ্ঠে ভিন্ন সুর। তিনি জানান, মেসির অবসর খুব বেশি দূরে নয়। এরকম কেন বলছেন বার্সা কোচ? তবে কি ছোট ম্যাজিসিয়ান এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন?

জবাবে ভালভার্দে বলেন, অবসর ব্যাপারটা প্রাকৃতিক ও স্বাভাবিক। মেসির বয়স এখন ৩২। সে এখনই অবসর নিয়ে ভাবছে, এ কথা বলছি না। যেটা বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর প্রত্যেককেই অবসর নিয়ে ভাবতে হয়।

এরপরই কাতালান কোচের সংযোজন, আমি মনে করি না, এটা নিয়ে মাতামাতির প্রয়োজন আছে। বিষয়টিকে স্বাভাবিক দৃষ্টিতে দেখতে হবে। মেসি যদি ব্যাপারটা নিয়ে ভাবে, এর মানে এ নয় যে; সে আগামী ৩ দিনের মধ্যেই অবসর নিয়ে নিচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫