Skip to content

গাজীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলাম।

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মোঃ ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো: আব্দুল হাদী শামীম, জয়দেবপুর পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, গাজীপুর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু ইউসুফ খান প্রমুখ।

খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ছেলেদের ৬টি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মেয়েদের ৬টি সহ জেলার ১২টি দল অংশ নিচ্ছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কালিয়াকৈরের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টঙ্গীর পাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে।

আগামী ১৬ জানুয়ারি দুই টুর্নামেন্টের ফাইনাল খেলা শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫