Skip to content

বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণে সহায়তা করছেন সালমান

অনলাইন ডেস্ক ॥
বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান বন্যায় ক্ষতিগ্রস্তদের ৭০ বাড়ি নির্মাণে সহায়তা করছেন।

এর পূর্বেও করোনাকালে অসহায় ও নিম্নআয়ের মানুষকে অর্থ ও খাদ্যসহায়তা দিয়েছেন বলিউড ভাইজান।

মহারাষ্ট্র রাজ্যের কেবিনেট মন্ত্রী রাজেন্দ্র পাতিল যাদ্রবকর টুইটারে এ খবর নিশ্চিত করেছেন।

সালমান খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, মহারাষ্ট্রের বন্যাকবলিত গ্রাম খিদরাপুরে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্র্নিমাণে সহায়তা করবেন। ২০১৯ সালে ওই গ্রামের দায়িত্ব নেন সালমান।

ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ বাড়ি পুনর্র্নিমাণের কাজ শুরু হয়েছে।

টুইটারে মন্ত্রী জানান, খিদরাপুরে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্র্নিমাণের দায়িত্ব নিয়েছে অ্যালান ফাউন্ডেশন (দিল্লি) ও সালমান খান। কাজ শুরু হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫