Skip to content

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদির

স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন হবে।

রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। এ সময় তার পক্ষ থেকে ফুলের তোড়াও শেখ হাসিনাকে উপহার দেন রীভা গাঙ্গুলী।

ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষে রীভা গাঙ্গুলী নয়াদিল্লিতে ফিরে যাচ্ছেন। তার আগে বাংলাদেশ সরকারপ্রধানের সঙ্গে বিদায়ী এ সাক্ষাৎ করলেন তিনি।

সাক্ষাৎকালে হাইকমিশনার ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতিতে বাংলাদেশের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি তুলে ধরেন।

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং পরের বছরে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশতম বার্ষিকী উদযাপন বিষয়েও আলোচনা হয় সাক্ষাৎ অনুষ্ঠানে।

হাইকমিশনার ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারত সফরের কিছু দুর্লভ ফুটেজ উপহার দেন শেখ হাসিনাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫